পাঁচ ভাইয়ের সুরের গান নিয়ে ‘পঞ্চসুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ভাই ওস্তাদ খাদেম হোসেন খান, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আবেদ হোসেন খান, ওস্তাদ মীর কাশেম খান ও ওস্তাদ বাহাদুর হোসেন খানের সুরে পাঁচটি আধুনকি গান নিয়ে ঈদের জন্য তৈরি হলো অনুষ্ঠান ‘পঞ্চসুর’। অনুষ্ঠানটি দেখানো হবে এনটিভিতে। এই পাঁচ সংগীতজ্ঞের সুরে গান গেয়েছেন রফিকুল আলম, ফেরদৌস আরা, প্রদীপ কুমার নন্দী, সুমন রাহাত ও সুমনা বর্ধন। গবেষণা ও গ্রন্থনা করেছেন ওস্তাদ আয়াত আলী খাঁর ছেলে মোবারক হোসেন খান, সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আলফ্রেড খোকন।