পাঁচ মাস পর দেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাস পরে দেশে ফিরলেন রিচি। গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। বললেন, ‘এই কয়েকটা মাস বেশ আনন্দেই ছিলাম। সংসার দেখাশোনা, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, রান্না আর বেড়ানো— এই নিয়ে কখন যে পুরোটা সময় কেটে গেছে, টেরই পাইনি।’ রিচি জানান, কয়েকটা দিন বিশ্রাম নিয়ে আবার নাটকের কাজ শুরু করবেন। আপাতত এক ঘণ্টার নাটকই করবেন তিনি। রিচির স্বামী এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।