পাঁচ মাস পর শাকিবের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ মাস পর মুক্তি পেল শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র মনের জ্বালা। গত বৃহস্পতিবার ঢাকার বাইরে এবং শুক্রবার ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। কোরবানির ঈদের পর নতুন কোনো ছবিই ব্যবসায়িক দিক থেকে তেমন উল্লেখযোগ্য সাফল্য পায়নি। সেদিক থেকে মনের জ্বালার ব্যাপারে দর্শকদের আগ্রহ দেখে খুশি ছবিটির পরিচালক ও প্রযোজক। শাকিব বললেন, ‘মানুষ বিনোদনমূলক ভালো ছবি দেখতে চায়। গত কয়েক দিন নানা কারণে আমি মানসিকভাবে একটু চাপের মধ্যে ছিলাম। কিন্তু মনের জ্বালা ছবির প্রথম দিনের সাফল্য আমাকে অভিভূত করেছে।’