পাঁচ লাক্স প্রতিযোগীর কাল শ্রেষ্ঠত্বের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার শ্রেষ্ঠত্বের পাশাপাশি গাড়ি জেতার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার শেষ পাঁচজন। তাঁরা হলেন: সাদিয়া আনজুমান্দ বানু সোমা, সামিহা হোসেন খান, প্রসূন আজাদ, সামিয়া সাইদ ও ফাতিমাতুজ যোহরা ঈশিতা। বিচারকদের পাশাপাশি ভক্তদের ভোটের মাধ্যমে কাল সন্ধ্যায় ঘোষিত হবে এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের নাম।জানা গেছে, কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের জন্য এখন টিকে আছেন পাঁচজন। তাঁদের মধ্য থেকেই একজন হবেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২। গত কয়েক মাস দেশের নামকরা অভিনেতা-অভিনেত্রী, মডেল এবং সৌন্দর্য বিশেষজ্ঞরা প্রতিযোগীদের গ্রুমিং করিয়েছেন। প্রতিবারের মতো এবারও লাক্স-চ্যানেল আই সুপারস্টারের সৌভাগ্যবান বিজয়ী পাবেন একটি ‘ব্র্যান্ড নিউ’ গাড়ি। প্রথম রানার আপ পাবেন নগদ পাঁচ লাখ টাকা, দ্বিতীয় রানার আপ পাবেন তিন লাখ টাকা। চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের প্রত্যেককে দেওয়া হবে এক লাখ টাকা। এ ছাড়া থাকছে অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহারসামগ্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার এবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করছেন জুয়েল আইচ, তৌকীর আহমেদ ও তারিন। ২০০৫ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেছিলেন শানারেই দেবী শানু। ২০০৬ সালে জাকিয়া বারী মম, ২০০৭ সালে বিদ্যা সিনহা মিম, ২০০৮ সালে চৈতি, ২০০৯ সালে মেহজাবীন ও ২০১০ সালে শিরোপা জেতেন রাখি। ২০১১ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি কাল শুক্রবার সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হবে।