পাঁচ লাখ ডলার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুস্থ ও দুর্গতদের সহায়তার ব্যাপারে হলিউডের অনেক তারকাই বেশ উদার। এবার এ খাতায় নাম লেখালেন জেনিফার অ্যানিস্টন। হাইতির ভূমিকম্প-দুর্গত মানুষের সহায়তায় তিনি পাঁচ লাখ ডলার দান করেছেন। সেখানকার দুর্গতদের স্বাস্থ্যসেবায় ডক্টরস উইদাউট বর্ডারস নামে যে দলটি রয়েছে, তাদের কাছে তিনি এই অনুদান হস্তান্তর করেন। ওয়েবসাইট।