পাঁচ শিশু নির্মাতাকে আর্থিক পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে এবার শিশুদের তৈরি পাঁচটি ছবিকে পুরস্কার দেওয়া হবে। উত্সবের আয়োজক চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ সূত্রে জানা গেছে, এসব ছবির নির্মাতাদের পরবর্তী ছবি তৈরির জন্য বৃত্তি দেওয়া হবে। সেরা দুটি ছবির নির্মাতাদের প্রত্যেকে পাবে ২৫ হাজার টাকা। এই বৃত্তি দেওয়া হবে অ্যাকশন এইডের সৌজন্যে। এ ক্ষেত্রে একজন ছেলে ও একজন মেয়েকে এ পুরস্কার দেওয়া হবে। পরবর্তী দুজনকে আরটিভির সৌজন্যে দেওয়া হবে আরও ৫০ হাজার টাকা। আর পঞ্চম স্থান অধিকারীকে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ থেকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। এ ছাড়া প্রত্যেককে দেওয়া হবে ক্রেস্ট ও সনদ।এবারের উত্সবে শিশুদের নির্মিত ৫৪টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকে বাছাই করা ৩৫টি চলচ্চিত্র উত্সবে দেখানো হচ্ছে। অ্যাকশন এইড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্যই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উত্সবের ছবিগুলো শিগগিরই এই প্রতিষ্ঠান থেকে সারা দেশের শিশুদের দেখানোর ব্যবস্থা নেওয়া হবে।