পাঁচটি ছবিকে অনুদান দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মার্চ পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ডিজিটাল ছবিকে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার উত্সবের সমাপনী অনুষ্ঠানে এসে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই আশ্বাস দিলেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। শুক্রবার শেষ হলো ১১তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব। এ উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্সবের আয়োজক সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতকে জানানো হয়, এ ধরনের চলচ্চিত্র উত্সব একেবারেই অবাণিজ্যিক। কিন্তু উত্সবে যে ছবিগুলো দেখানো হয়, তার ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নির্ধারিত হারে ‘সেন্সর ফি’ দিতে হয়। অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় ভবিষ্যতে এই ফি মওকুফের ঘোষণা দেন।উত্সবে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা কাহিনিচিত্র হয়েছে নরওয়ের ছবি ভান্নি মাউস আর সেরা প্রামাণ্যচিত্র ফ্রান্সের রুজ নোয়া হুটা। এ ছাড়া তারেক শাহরিয়ার সেরা ইনডিপেন্ডেন্ট শর্ট পুরস্কার পেয়েছে মুশফিক মঞ্জুরের দ্য রেস্ট ডে।