পাঁচটি টিভি চ্যানেলের ব্যতিক্রমী প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের ২২টি ঝুঁকিপূর্ণ মোড় প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে প্রাণ। গত বছর ১৩ আগস্ট এই সড়কের জোকা এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর। এই মৃত্যু নাড়া দেয় দেশের মানুষকে। দুর্ঘটনার কারণ নিয়ে চলে নানা গবেষণা-আলোচনা। টনক নড়ে সরকারের, যোগাযোগ মন্ত্রণালয়ের। মহাসড়কের মোড় নেওয়ার জায়গাগুলো প্রশস্ত করার কাজ শুরু হয়। কিন্তু যতটা প্রয়োজন, ততটা কি হয়েছে? এবার এ বিষয়ে এক ব্যতিক্রম প্রতিবেদন প্রচারের উদ্যোগ নিয়েছে দেশের পাঁচটি টিভি চ্যানেল—চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি, এটিএন নিউজ ও দেশ টিভি। এই পাঁচটি টিভি চ্যানেলের পাঁচজন প্রতিবেদক একই প্রতিবেদন তৈরি করেছেন। আর এই প্রতিবেদনটি আজ প্রচার করা হবে চ্যানেলগুলোর নিয়মিত সংবাদে।