পাঁচবিবিতে চার দিনের নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে, সৌরভে গৌরবে চেতনায় মুক্তিযুদ্ধ’ স্লোগান সামনে রেখে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘গ্রাম থিয়েটার নাট্য উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটির উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান।

গত শুক্রবার দুপুরের পরপরই নাট্য উত্সব উপলক্ষে পাঁচবিবির গোহাটি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিপ্লবী ডা. আব্দুল কাদের চৌধুরী উদ্যানের পৌর পার্কে এসে শেষ হয়। এরপর গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ‘ভোর হলো’র শিশুশিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

চার দিনের নাট্য উৎসবে পরিবেশিত হয় ড. দিনেশ চন্দ্র সেনের সংগৃহীত বেদেনীদের জীবন কাহিনি নিয়ে পাঁচবিবি থিয়েটারের গীতিনাট্য মহুয়া, মান্নান হীরার রচনায় ঢাকার শুন্যন মঞ্চস্থ করে লালজমিন। এ ছাড়া শিশুতোষ নাটক ভয়াল রাত্রি, স্বপ্নের উপ্যাখান, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে শাস্তি এবং ড. সেলিম আল দীনের বাসনসহ বেশ কিছু নাটক মঞ্চস্থ হয় উৎসবে।