পাঁচে পা এবিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ জানুয়ারি প্রিয় এবিসি রেডিও এফএম ৮৯.২ তার পথচলার চার বছর পূরণ করতে যাচ্ছে। পঞ্চম বছরে পদার্পণের এই আনন্দঘন দিনে এবিসি রেডিও দিনভর তার শ্রোতাদের জন্য রেখেছে নানা আয়োজন। কথাবন্ধুদের সঙ্গে এবিসির শ্রোতাদের স্টুডিওতে আড্ডা, আনন্দ উৎসব ছাড়াও সারা দিন শ্রোতাদের পছন্দের গান তো থাকছেই। এ ছাড়া এবিসি রেডিওর এক্সক্লুসিভ আর্টিস্ট বালাম, হাবিব, অর্ণব, হূদয় খান এবং ব্যান্ডদল ওয়ারফেজ, আর্টসেল, নেমেসিসের সদস্যদের সঙ্গে স্টুডিওতে গান-আড্ডা চলবে। এবিসির সহযোগী ব্যান্ড ডি-ইল্যুমিনেশন, সমগীত, শিরোনামহীন, ব্রিগেড ৭১, নির্ঝর, কারনিভ্যাল, আরবান ফিকশন, ক্রিম্যাটিক এক্স-ও আসছে। রাত ১১টার এবিসি খবরের পর থাকছে প্রাচ্যনাটের আয়োজন ‘জলের গান’। এই বিশেষ দিনে এসিবি রেডিও তার সব শ্রোতার কাছে ভালোবাসা ও আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা প্রত্যাশা করছে।