পাইরেসি ঠেকাতে ফ্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন গুনছিলেন জীবনের সেরা কিছু কাজ নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশের আশায়। তা আর হলো না। এ আর রহমানের সেই আশার বেলুনে সুচ ঢুকিয়ে দিল ‘সংগীতদস্যুরা’! পাইরেসির শিকার হয়েছেন অস্কারজয়ী এই সংগীতশিল্পী। প্রথম অ্যালবাম ভালোভাবে প্রকাশের জন্য অনেক দিন ধরেই বেশ হোমরা-চোমরা একটা প্রতিষ্ঠানের সন্ধানে ছিলেন রহমান। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না ঠিক। শেষমেশ বড় একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমেই গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতেই কম্মো কাবার। শ্রোতার কাছে গানগুলো তো ভালোভাবে পৌঁছায়নি, তার ওপর রহমানের সৃষ্টিগুলো হাতিয়ে নিয়েছে পাইরেটরা। তবে পাইরেসির বিরুদ্ধে সোচ্চার রহমান অন্য এক বুদ্ধি এঁটেছেন। নিজের আত্মজীবনীর সঙ্গে বিনা মূল্যে অ্যালবামটি দেবেন বলে জানিয়েছেন তিনি। মানে, একটা কিনলে একটা ফ্রি! ওয়েবসাইট