পাইরেসি বন্ধে সাত মন্ত্রণালয়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে ভিডিও ও অডিও পাইরেসি বন্ধ করতে হবে—সরকারের উচ্চপর্যায়ে এমন সিদ্ধান্ত হওয়ার পর এখন প্রশাসন নানামুখী উদ্যোগ নিচ্ছে। গত মঙ্গলবার এ ব্যাপারে তথ্য, সংস্কৃতি, স্বরাষ্ট্র, বাণিজ্যসহ মোট সাতটি মন্ত্রণালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিবদের এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু এবং অডিও প্রযোজকদের সংগঠন মিউজিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কুমার বিশ্বজিৎ। এ ছাড়া অশ্লীলতা ও ভিডিও পাইরেসি বন্ধে টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।জানা গেছে, পাইরেসির জন্য দেশে কর ছাড়া আমদানি হওয়া নন-ব্র্যান্ডের সিডিকে দায়ী করা হয়। এসব সিডি যেন পাইরেসির কাজে ব্যবহূত না হয়, এ ব্যাপারে বৈঠকে কিছু সুপারিশ করা হয়। পাশাপাশি পাইরেসি প্রতিরোধে একটি কঠোর আইন পাস করার জন্য মন্ত্রিপরিষদের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, সারা দেশে পাইরেসিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।