পাইরেসির সঙ্গে জড়িত আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের হাতে এবার ধরা পড়েছেন অবৈধ ভিডিও সিডির বাজারজাতকারীদের মধ্যে অন্যতম শাহজাহান। গত রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি ভিডিও সিডির দোকান থেকে আটক করা হয় তাঁকে। জানা গেছে, ক্যাপ্টেন মোস্তাফিজের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযানে অংশ নেয়। এ সময় শাহজাহানের কাছ থেকে বাংলা ছবির ৯৫টি অবৈধ ভিডিও সিডি জব্দ করা হয়।ক্যাপ্টেন মোস্তাফিজ বলেন, ‘কদিন আগেই প্রেমে পড়েছি ছবি পাইরেসির শিকার হয়। ছবির প্রযোজক কাওসার আহমেদ ব্যাপারটি আমাদের অবহিত করেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, শাহজাহান এসব ভিডিও সিডি বাজারজাত করছেন। এরপর আমরা তাঁকে আটক করেছি।’ঢাকায় বাংলাদেশি ছবির অবৈধ ভিডিও সিডি বাজারজাত করছেন তিনজন। তাঁদের মধ্যে অন্যতম শাহজাহান। এখন অন্য দুজনকে আটক করার চেষ্টা করছে র‌্যাব। গতকাল সোমবার শাহজাহানের বিরুদ্ধে উত্তর বাড্ডা থানায় মামলা করা হয়েছে।