পাওয়ার ভয়েজে বিচারক হলেন বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনের রিয়ালিটি শো পাওয়ার ভয়েজের বিচারক হিসেবে যুক্ত হলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গতকাল পাওয়ার ভয়েজ কর্তৃপক্ষের সঙ্গে বাপ্পা মজুমদারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘পাওয়ার ল্যাঙ্গুয়েজের বিচারক হিসেবে যুক্ত হওয়ার জন্য প্রথম থেকেই চ্যানেল নাইন কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাব ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে তৃতীয় রাউন্ডে সেটা হলো।’ বাপ্পা আরও বলেন, ‘এরই মধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দেখেছি। ভালোমানের প্রতিযোগীরাই এখানে অংশ নিয়েছেন বলে মনে হয়েছে।’পাওয়ার ল্যাঙ্গুয়েজের প্রতিযোগিতায় মহাগুরু হিসেবে আছেন রুনা লায়লা। এছাড়া বিচারক হিসেবে আরও আছেন সুবীর নন্দী, ইমন সাহা ও মৌসুমী। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে আছেন আঁঁখি আলমগীর।‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগান নিয়ে গত বছরের শেষ দিকে শুরু হয় ‘পাওয়ার ভয়েস ২০১২’। এখন চলছে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড। সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে পাওয়া ১৬৮ জন প্রতিযোগীদের মধ্য থেকে ৪০ জন প্রতিযোগী এই রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে।