পাওয়ার ভয়েজের ওরা এগারোজন
নানা ধাপ অতিক্রম করে চ্যানেল নাইনের রিয়ালিটি শো পাওয়ার ভয়েজের প্রতিযোগীর সংখ্যা এখন ১১। এরা হলেন— ঢাকার রাজু, কর্নিয়া ও সজল, খুলনার শামীম, ইভা, রেশমি ও মাসুম, চট্টগ্রামের আনিকা, বেলী ও সুকন্যা এবং ময়মনসিংহের হাসনা। এই এগারো প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, প্রথম থেকে যদি সেরা ১০ জন প্রতিযোগী নিয়ে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিযোগীদের ভালো পারফর্মেন্সের জন্য মহাগুরু ও অন্য বিচারকরা সিদ্ধান্ত নিয়ে শীর্ষ ১১ জন নির্বাচন করেন।‘পাওয়ার ভয়েস ২০১২’ অনুষ্ঠানের বিচারক হিসেবে আছেন রুনা লায়লা, বাপ্পা মজুমদার ও ইমন সাহা। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আঁঁখি আলমগীর। প্রকৃত সংগীতশিল্পী তুলে আনার প্রত্যয়ে চ্যানেল—নাইন ও প্রাণ আর এফ এল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস যৌথভাবে আয়োজন করে রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ ২০১২’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানভীর খান।