পাওলি আবার বলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রম ভাট প্রযোজিত হেট স্টোরি ছবি দিয়ে বলিউডে রীতিমতো ঝড় তোলেন পাওলি দাম। আবারও বলিউডের ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির প্রযোজক বিক্রম ভাট আর পরিচালক সোহেল টাটারি। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে আলাপকালে নিজের এই নতুন ছবির কথা জানালেন পাওলি। তাঁর এবারের ছবির নাম অঙ্কুর অরোরা মেডিকেল কেস। এখন মুম্বাইতে আছেন পাওলি দাম। তিনি বললেন, ‘বলিউডে এটি আমার দ্বিতীয় ছবি। ছবির শুটিং শুরু হয়েছে কয়েক দিন আগে। আমি কাজ করছি ১৭ সেপ্টেম্বর থেকে। এখন শুটিং হচ্ছে মুম্বাইতে। সামনে আহমেদাবাদে যাওয়ার সম্ভাবনা আছে।’অঙ্কুর অরোরা মেডিকেল কেস ছবিতে পাওলির সঙ্গে অভিনয় করছেন কে কে মেনন। ছবিতে পাওলির চরিত্রটি একজন আইনজীবীর। পাওলি বলেন, ‘আইনজীবীর চরিত্রটি আমার জন্য একটু চ্যালেঞ্জিং। তবে কাজটা করতে এসে ভালো লাগছে।’পাওলি জানান, চিকিৎসকের অবহেলার কারণে বিপদের মুখোমুখি হওয়া কিছু মানুষের কথা নিয়ে ছবির গল্প। গল্পটা নাকি স্পর্শকাতর।