পাওলি দাম কাল ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রম ভাট প্রযোজিত `হেট স্টোরি' ছবিতে অভিনয় করে সাম্প্রতিক সময়ে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন পাওলি দাম। বলিউডের ছবিতে ঝড় তোলা আলোচিত এই বাঙালি অভিনেত্রী কাল শুক্রবার ঢাকায় আসছেন।অবশ্য কোনো ছবির কাজ কিংবা ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকা আসছেন না পাওলি দাম। তিনি আসছেন একটি গয়নার দোকানের উদ্বোধন করতে।জানা গেছে, কাল সকালে ঢাকায় এসে পৌঁছবেন পাওলি দাম। তারপর বিকালে রাজধানী গুলশানে অবস্থিত একটি গহনার দোকানের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে পাওলির পাশাপাশি দেশের জনপ্রিয় মডেল ও তারকাশিল্পীরাও উপস্থিত থাকবেন।পাওলি দাম সর্বশেষ ঢাকায় এসেছিলেন `গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল' শীর্ষক একটি ফ্যাশন শোতে অংশ নিতে। সেখানে তিনি ভারতের অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক করে র্যাম্পে হেঁটেছিলেন। তঁার সঙ্গে আরও ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং লকেট চ্যাটার্জি। ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হয়।উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত `মনের মানুষ' ছবিটির মধ্য দিয়ে বাংলাদেশি মানুষের নজর কাড়েন পাওলি দাম। মনের মানুষ ছবির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেলেও পাওলি দামের প্রথম ছবি ছিল অগ্নিপরীক্ষা।পাওলি দামের আলোচিত অন্যান্য ছবির মধ্যে আছে-কালবেলা, থানা থেকে আসছি, বেডরুম, ইলার চার অধ্যায়, ছত্রাক ও হইচই।