পাওলির 'দাম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওলির আক্ষেপ, তাঁর প্রতিভার সত্যিকারের ‘দাম’ কেউ দিল না! পাওলির কথা ভাবলেই যেন হেট স্টোরির মতো ছবির কথা মনে পড়ে সবার, মনে পড়ে রগরগে দৃশ্যের কথা। অথচ পাওলির দু-দুটো ছবি কিন্তু পেয়েছে জাতীয় পুরস্কার।
সম্প্রতি তাঁর কানাড়া ছবি বাগা বিচ জাতীয় পুরস্কার পেয়ে আলোচনায় এসেছে। পাওলি বলেন, ‘এর আগেও আমার বাংলা ছবি মনের মানুষ জাতীয় পুরস্কার পেয়েছিল। সমস্যা হলো, আঞ্চলিক ছবিগুলো সবার কাছে পৌঁছায় না। ফলে মানুষ আমার রগরগে বলিউড ছবিগুলোর কথাই মনে রেখেছে।’ টিএনএন।