পাওয়া গেল মান্না দের হারিয়ে যাওয়া গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দের অ্যালবামের প্রচ্ছদ
মান্না দের অ্যালবামের প্রচ্ছদ

মান্না দের গাওয়া অনেক গানই অপ্রকাশিত রয়ে গেছে, কিংবা কোথায় আছে তা জানা যায়নি। এবার তেমনই ২০টি গান অ্যালবাম আকারে প্রকাশ করেছে ভারতের পেরেনিয়াল রেকর্ডস। অ্যালবামের শিরোনাম অপ্রকাশিত মান্না দে। অ্যালবামটি বাংলাদেশের শ্রোতাদের জন্য এনেছে বড় মগবাজারের দ্য গ্র্যান্ড প্লাজা শপিং মলের ইউনিভার্সেল মিউজিক। প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ দানিক জানান, মান্না দের পাশাপাশি পেরেনিয়াল রেকর্ডস প্রকাশ করেছে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অপ্রকাশিত গান নিয়ে আরও তিনটি অ্যালবাম। সলিল চৌধুরীর অ্যালবামে রয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত মমতাজ আলী পরিচালিত রক্তাক্ত বাংলা ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া ‘ও দাদাভাই মূর্তি বানাও’ গানটি।