পাওয়ার ভয়েসের প্রাথমিক বাছাই শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাওয়ার ভয়েস ২০১২: দি ভয়েস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হচ্ছে আজ। ৩০ ও ৩১ আগস্ট বাছাই হবে রংপুরে, ৩ ও ৪ সেপ্টেম্বর রাজশাহীতে, ৯ ও ১০ সেপ্টেম্বর খুলনায়, ১৩ ও ১৪ সেপ্টেম্বর বরিশালে, ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ঢাকায়, ২৪ ও ২৫ সিলেটে, ২৮ সেপ্টেম্বর কুমিল্লায়, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর চট্টগ্রামে এবং ৬ অক্টোবর হবে ময়মনসিংহে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে নাম নিবন্ধন করেছে প্রায় ২৬ হাজার ছেলেমেয়ে। প্রতিযোগিতাটি আয়োজন করেছে চ্যানেল নাইন ও প্রাণ আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস। প্রতিযোগিতায় মহাগুরু থাকছেন রুনা লায়লা। বিচারক হিসেবে থাকছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা।অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানভীর খান।