পাকিস্তানিদের পাশে জোলি
প্রাকৃতিক দুর্যোগে, মানবিক বিপর্যয়ে অসহায়ের সহায় তিনি। পৃথিবীর যে প্রান্তেই হোক, মানবতা যেখানে বিপন্ন, সেখানেই অ্যাঞ্জেলিনা জোলি। একাধারে অভিনেত্রী ও জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বন্যায় দেশটির প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের সাহায্যে এগিয়ে এসেছে অনেকে। তবে সেই সাহায্যের পরিমাণ নিতান্ত অপ্রতুল বলে মন্তব্য জোলির।এদিকে জোলির জন্য একটি সুখবর অপেক্ষা করছে—মেরিলিন মনরোকে নিয়ে হলিউডে ছবি বানানোর কথা শোনা যাচ্ছে। ওই ছবিতে মনরোর চরিত্রে স্কারলেট জোহানসন, ক্রিস্টিনা হেন্ড্রিকসের অভিনয়ের কথা ছিল। কিন্তু তাঁদের বদলে অ্যাঞ্জেলিনা জোলিকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বিপরীতে অভিনয় করবেন জর্জ ক্লুনি। মনরোর মৃত্যুর দুই বছর আগে ঘটে যাওয়া নানা ঘটনাই ছবিটির মূল উপজীব্য। ওয়েবসাইট।