পাকিস্তানের বিপক্ষে শোয়েব মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিয়ে নিয়ে কম হইচই হয়নি। এবারে শোয়েব মালিক সাড়া ফেললেন তাঁর নিজের দেশ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে। না, ঠিক আন্তর্জাতিক ক্রিকেট নয়। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত একটি চ্যারিটি ম্যাচে শোয়েব ছিলেন সালমান খানের গড়া ভারতীয় দলের পক্ষে। অন্যদিকে পাকিস্তানি দলের নেতৃত্বে ছিলেন শোয়েব আখতার। পুরো খেলাটা ছিল একটা প্রীতি ম্যাচের মতো। কিন্তু তাও তো নিজ দেশের বিপক্ষে খেলা বলে কথা!এদিকে কানাঘোষা চলছে, স্ত্রী সানিয়া মির্জার অনুরোধেই নাকি সালমান খানের দলের হয়ে খেলতে রাজি হয়েছেন শোয়েব। সেই ছোট্টবেলা থেকে সালমান খানের দারুণ ভক্ত সানিয়া। ওয়েবসাইট।