পাখি নিয়ে ‘বিহঙ্গ-কথা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ থেকে প্রতিদিন রাত ১০টা ৪৫ মিনিটে দেখানো হবে প্রামাণ্যচিত্র বিহঙ্গ-কথা। ফিলার হিসেবে দেখানো হবে এটি। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের পাখিকে এখানে উপস্থাপন করা হবে এর বর্ণিল-চঞ্চল-রূপ-রস-বর্ণ-গন্ধ নিয়ে। তবে বাংলাদেশের পাখিদের জীবনাচরণ, এদের আকার-আকৃতি, ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, প্রজনন সময়, বাসা বোনার ধরন, জীবত্কাল ও কৌতূহলোদ্দীপক মজার ঘটনাই একনজরে তুলে ধরা হবে এতে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন মোহাম্মদ আলী, পরিচালনা করেছেন কায়সার কাদের।