পাখিপ্রেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাঁচায় বন্দী তোতা বা ময়নার মুখে বোল শুনতে কার না ভালো লাগে! অথবা সার্কাসে পশুপক্ষীর নানা কসরত দেখতে! ভালো যতই লাগুক, নৈতিকতার দিক থেকে এটা অন্যায়। বনের জন্তু-জানোয়ারকে বনেই মানায়। নিজের মতো করে বাঁচার স্বাধীনতাটুকু তাদের দেওয়া উচিত। ‘বনের পাখিকে সার্কাসে রাখা যাবে না। সার্কাস বর্জন করুন।’ মুখে এমন বোল নিয়ে বিজ্ঞাপনের মডেল হয়েছেন মালাইকা অরোরা। সম্প্রতি পেটার (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস) হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। তোতাপাখির অবয়বের সঙ্গে মিল রেখে বানানো জামা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মালাইকা। ওয়েবসাইট।