প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার একই ছবিতে পাঁচ নায়কের সঙ্গে একাই অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন! বললেন, ‘হ্যাঁ, তাতে ভয় কিসের? আমি তো একা আর ফারাহ খান যে একাই এক শ! তার মানে আমার দুজন মিলে ১০১। হা হা হা।’ পরিচালক ফারাহ খানের সঙ্গে দীপিকা প্রথম কাজ করেছিলেন ওম শান্তি ওম ছবিতে। হ্যাপি নিউ ইয়ার তাঁর দ্বিতীয় ছবি। এরপর বললেন, ‘ফারাহ খান এবার অন্তত আমাকে একটু বেশি বিশ্বাস করেছেন। সাত বছর আগে যখন তাঁর সঙ্গে প্রথম কাজ করেছিলাম, তখন তো অভিনয় কীভাবে করতে হয়, সেটাই জানতাম না। অনেকেই বলেছেন, ফারাহ খান নাকি আমাকে চামচ করে খাবার খাওয়াচ্ছেন। এবার আর তা বলার সুযোগ পাবে না।’
হ্যাপি নিউ ইয়ার ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানী ও ভিভান শাহ।