পাঞ্জাবি সোহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পীদের বোধ হয় কোনো জাতপাতের বালাই নেই। কত রকম চরিত্রেই তো অভিনয় করতে হয়। সোহা আলী খানকে যেমন এবার দেখা যাবে পাঞ্জাবি নারীর ভূমিকায়। ১৯৮৪ সালে ভারতে ছড়িয়ে পড়া শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে এবার ছবি বানানো হচ্ছে। একে তো পাঞ্জাবি নারী, সময়টাও আজ থেকে ৩০ বছর আগের। সোহা কোমর বেঁধেই প্রস্তুতি নিচ্ছেন।
শিবাজী লোটান পাতিল পরিচালিত ছবিটা মূলত এক শিখ সুখী দম্পতির জীবনের গল্প নিয়ে। রাজনীতির সাতপাঁচে না থাকা সেই পরিবারটির জীবন কীভাবে দাঙ্গায় ওলট-পালট হয়ে যায়, তা-ই উঠে আসবে ছবিতে। ছবির জন্য পাঞ্জাবি ভাষা রপ্ত করতে হচ্ছে সোহাকে। চেহারা, বাচনভঙ্গিতেও পরিবর্তন আনতে হচ্ছে। আইএএনএস।