পাটপণ্যের নান্দনিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার  লা গ্যালারিতে এক্সোটিক জুট-টু শীর্ষক পাটজাত পণ্যের প্রদর্শনী উদ্বোধন করেন গীতিআরা সাফিয়া চৌধুরী ষ ছবি: প্রথম আলো
আঁঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এক্সোটিক জুট-টু শীর্ষক পাটজাত পণ্যের প্রদর্শনী উদ্বোধন করেন গীতিআরা সাফিয়া চৌধুরী ষ ছবি: প্রথম আলো

গ্যালারিতে ঢুকেই চোখটা জুড়িয়ে যায়। চারদিকে সাজানো বর্ণিল সামগ্রী। পাটের তৈরি নিত্যব্যবহার্য এসব সামগ্রীর সবগুলোতেই নান্দনিকতার ছোঁয়া। প্রদর্শনী দেখতে আসা দর্শকের উপস্থিতিতে পরিপূর্ণ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি। এখানে গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে পাটের তৈরি পণ্যের প্রদর্শনী ‘এক্সোটিক জুট-টু’।
গতকাল বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদর্শনীর উদ্যোক্তা, ডিজাইনার আফসানা আসিফ ও গীতিকার আসিফ ইকবাল।
প্রদর্শনীতে রয়েছে নারী উদ্যোক্তা আফসানা আসিফের পরিচালিত ‘দালসানিয়া’র তৈরি পাটের রকমারি পণ্যের ব্যতিক্রমী সমাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে আফসানা আসিফ জানান, দালসানিয়া মূলত পরিবেশবান্ধব পাটপণ্যের বহুমুখী ব্যবহারের মাধ্যমে গৃহসজ্জা এবং বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন ব্যাগ তৈরিতে অগ্রাধিকার দিয়েছে। প্রদর্শনীতে রয়েছে পর্দা এবং বিছানার চাদর, টেবিল রানার, কুশন কভার, মোবাইল ফোনের কভার, ল্যাপটপ ব্যাগ, পার্স এবং অন্যান্য পণ্যের সমাহার।
প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।