পাটের সৃজনশীল নকশার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট দিয়ে নকশা করা ফুল
পাট দিয়ে নকশা করা ফুল

সোনালী আশের ব্যবহারকে উৎসাহিত করতে শুরু হচ্ছে পাটের সৃজনশীল নকশার প্রতিযোগিতা। পাট ও রেজিনের সঙ্গে আরও সব উপকরণ মিলিয়ে আসবাবপত্র নির্মাণই হবে এই প্রতিযোগিতার লক্ষ্য। এই কাজে প্রশিক্ষণ দেবেন ফরাসি ও জার্মান প্রশিক্ষকেরা।
স্থাপত্যবিদ্যা ও চারুকলার শিক্ষার্থী ও শিল্পীদের এ প্রতিযোগিতায় নকশা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ৩৫ বছরের নিচে যে কেউ আসন, নিচু টেবিল, তাক-এর নকশা জমা দিতে পারবেন ২৯ জুলাইয়ের মধ্যে। সেগুলো থেকে সেরা ৮ নকশাকারকে ঢাকায় এক সপ্তাহের একটি কর্মশালায় আমন্ত্রণ জানানো হবে। নকশাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবেন প্রশিক্ষকেরা। অংশ্রগ্রহণকারীরা দুটি দলে দুই প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন। পরে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে সেসব নিয়ে হবে প্রদর্শনী।
প্রতিযোগিতা, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করছে ঢাকার ফরাসি দূতাবাসের সংস্কৃতি কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, জার্মানির সংস্কৃতি কেন্দ্র গ্যোয়েটে ইনস্টিটিউট, অটবি ও গোল্ড অব বেঙ্গল।