পাঠক সমাবেশের ‘রবীন্দ্রসমগ্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ ২৫ খণ্ডে রবীন্দ্রসমগ্র প্রকাশের উদ্যোগ নিয়েছে। রবীন্দ্রনাথের সব কাজ, চিন্তা, স্মৃতিকে একত্র করা এই ২৫ খণ্ডের সুবিশাল সংগ্রহটির লক্ষ্য। রবীন্দ্রসমগ্রে কবির প্রকাশিত-অপ্রকাশিত সব রচনাই স্থান পাচ্ছে। বিশ্বভারতীর রচনাবলির বাইরেও এতে রয়েছে ছিন্নপত্র, ভানুসিংহের পদাবলী, বৈকালীসহ আরও ২১০টি নতুন কবিতা। আরও থাকছে স্ত্রীকে লেখা পত্রগুচ্ছ, অগ্রন্থিত নাটিকা ভৈরবের বলি ইত্যাদি। তা ছাড়া রবীন্দ্রনাথের সব ইংরেজি লেখাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে থাকবে কবির হস্তাক্ষর, পাণ্ডুলিপি, ছবির অ্যালবাম, চিত্রকলা ইত্যাদি। ২৫ খণ্ডের সম্পূর্ণ সংকলনটির দাম ১০ হাজার টাকা। কিন্তু ৩০ জুন পর্যন্ত অগ্রিম গ্রাহক হয়ে এই সংকলনটি সংগ্রহ করা যাবে মাত্র পাঁচ হাজার টাকায়। পাঠক সমাবেশের আজিজ মার্কেট বা গুলশান শাখায় নগদ বা চেকের মাধ্যমে অগ্রিম গ্রাহক রসিদ সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: পাঠক সমাবেশ, ১৭ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। বিজ্ঞপ্তি।