পাঠশালার যুগপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা হাসছেন, গাইছেন; কেউ ঢোলের তালে তালে মেতেছেন নৃত্যে। আবার কেউ কেউ এসব আনন্দঘন মুহূর্ত স্মৃতি হিসেবে ধরে রাখতে ক্যামেরা নিয়ে ব্যস্ত। এ চিত্র একটি শোভাযাত্রার। গতকাল শুক্রবার বিকেলে শোভাযাত্রাটির আয়োজন করে আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালার বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। উপলক্ষ, পাঠশালার যুগপূর্তি উদ্যাপন। শোভাযাত্রা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে প্রকাশিত বই আন্ডার দ্য বেনিয়ান ট্রির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় পাঠশালার অধ্যক্ষ আলোকচিত্রী শহীদুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও জুগলিয়েলমিনো ও অধ্যাপক নজরুল ইসলাম খান। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।