পাঠশালায় শহীদ কাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়া না পারলে মাস্টার মশাইয়ের বকুনি। আর কপাল খুব মন্দ হলে পিঠে দু-চার ঘা কিংবা ডন বৈঠক। এমন সব শাস্তির কথা আমরা জানি সবাই। ছোটবেলায় তারকা ছিলেন না বলেই হয়তো শহীদ কাপুরও এসব অভিজ্ঞতার বাইরে নন। তাঁর ছবিপাঠশালার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি খারের বিকন উচ্চবিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন শহীদ কাপুর। সেখানে গিয়ে শুনিয়েছেন তাঁর স্কুলজীবনের সেসব গল্প। স্কুলের শিক্ষার্থীরা নানা প্রশ্ন করে সারাক্ষণ ব্যতিব্যস্ত রেখেছিল শহীদ কাপুরকে। ফেরার আগে তাদের সঙ্গে কয়েক পাক নাচতেও ভোলেননি শহীদ। ওয়েবসাইট।