পাঠ্যবইয়ে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

নায়িকা তিনি রুপালি পর্দার। হয়েছেন মিস ওয়ার্ল্ড। প্রিয়াঙ্কা চোপড়া এবার স্থান পেলেন পাঠ্যবইয়ের পাতায়! দিল্লির এক স্কুলের পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে প্রিয়াঙ্কাকে নিয়ে এক অধ্যায়। সম্প্রতি ‘স্প্রিংডেলস স্কুল ধাউলা কুয়ান’ নামের ওই স্কুলে ঘুরে এসেছেন এই তারকা। তবে স্কুলটিতে ঘুরতে যাওয়ার আগ পর্যন্ত জানতেন না কিছুই। যাওয়ার পরেই বিশাল চমক। দেখলেন, পঞ্চম শ্রেণীর পরিবেশ শিক্ষা বইয়ে তাঁকে নিয়ে লেখা হয়েছে পুরো একটি অধ্যায়। সেখানে মূলত প্রিয়াঙ্কার ছেলেবেলার ঘোরাঘুরির জীবন এবং ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার ব্যাপারগুলো উঠে এসেছে। অধ্যায়টির শিরোনাম ‘রোভিং ফ্যামিলিস, শিফটিং হোমস’। জি মিডিয়া ব্যুরো।