পাদুকা নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ায় শিশুদের অমানবিক ভাবে বেঁচে থাকার দৃশ্য দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড নাড়া খেয়েছিলেন সাবেক তারকা সাংবাদিক অ্যামি হ্যানসন। সে ২০০৮ সালের কথা। শিশুরা এক টুকরো লোহা কুড়িয়ে নিয়ে বিক্রি করছে। আবার সেই টাকায় পরিবারের জন্য খাবার জোগাড় করছে। কেউ কেউ কাক ও কুকুরের সঙ্গে আস্তাকুঁড়েতে খাবার খুঁজছে। পাঠশালায় যাওয়ার তাগিদের চেয়ে ক্ষুধার তাড়না ওদের বেশি। এসব দেখেশুনে তিনি ‘স্মল স্টেপস প্রজেক্টস’ নামে দাতব্য একটি সংস্থা গড়েন। আসছে অক্টোবরে একটি নিলাম ডাকের আয়োজন করা হয়েছে। যেখানে অভিনেত্রী সিয়েনা মিলার ও সারা জেসিকা পার্কারের মতো তারকাদের পাদুকা থাকবে। শুধু কী তাই, ইভা গ্রিন ও কলিন ফার্থের মতো নামীদামী তারকার পাদুকাও সংগ্রহ করা হয়েছে ওই নিলাম ডাকের জন্য। নিলাম থেকে পাওয়া সমুদয় অর্থ দাতব্য সংস্থাটিকে দান করা হবে। আইএএনএস।