পান-মসলার বিজ্ঞাপনে পিয়ার্স ব্রসনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে পিয়ার্স ব্রসনানকে। গত শুক্রবার থেকেই প্রচারিত ওই বিজ্ঞাপনে জেমস বন্ডের সিনেমার নায়ককে বন্দুক হাতে নয়, পান মসলার কৌটা হাতে দেখা যাচ্ছে। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইস’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’র মতো বন্ড-ছবির নায়ককে কাঁচাপাকা দাঁড়ি আর কালো চুলে দেখা যাচ্ছে ওই বিজ্ঞাপনে। এ নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও।
পান মসলার বিজ্ঞাপনটি নিয়ে কিছু সমালোচনায় হচ্ছে।

বিজ্ঞাপনে দেখা যায়, বন্ড-সুলভ কায়দায় হেঁটে আসছেন ব্রসনান। শত্রুদের ঘায়েল করা আর সুন্দরী নারীদের সঙ্গে থাকা বন্ড এবার বলছেন, ‘ক্লাস নেভার গোজ আউট অব স্টাইল!’

এই বিজ্ঞাপনটি নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। ভারতের আদালত মুখের ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে বলিউড-তারকাদের পান-মসলার বিজ্ঞাপনে অংশ না নিতে বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু বন্ড তারকা ব্রসনানকে নিয়ে এ বিজ্ঞাপন করা নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, ব্রসনানই কেনই বা রাজি হলেন?

এ বিজ্ঞাপনটির শ্যুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।