পানাম নগরের স্মৃতির অভিসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁওয়ের পানাম নগর। এখানকার প্রতিটি স্থাপনা সাক্ষ্য দেয় বাংলার একসময়ের শৌয-বীর্যের। এ নগরের ইতিহাস যেন নতুন করে জেগে উঠেছে শিল্পী বীরেন সোমের তুলি আর কালির আঁচড়ে। রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে গতকাল শুরু হয়েছে শিল্পীর একক চিত্রপ্রদর্শনী ‘স্মৃতির অভিসার’।
প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি বলেন, ‘এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী পানাম নগরের ঐতিহ্য, ইতিহাসের সঙ্গে আমাদের নতুন সম্পর্ক করে দিয়েছেন। এসব চিত্রকর্ম পানাম নগর রক্ষায় আমাদের সবাইকে আরও বেশি উদ্যোগী করবে।’ প্রদর্শনীটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।