পানি নিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর স্বামীর কাছে ঢাকায় এসেছে মেয়েটা। কিন্তু ঢাকায় আসার পর বড় ধরনের আশাভঙ্গ হয় তার। কোথায় সুসজ্জিত ফ্ল্যাটবাড়ি, কোথায় কী! স্বামী তাকে নিয়ে ওঠায় প্রায় বস্তির মতো এক জায়গায়, একটি টিনের চালাঘরে। মড়ার ওপর খাঁড়ার ঘার মতো সে বাসায় শুরু হয় পানির তীব্র সংকট। একদিন পানি আনতে গিয়ে প্রহূত হয় মেয়েটির স্বামী। স্বামীর অপমানের প্রতিশোধের নেশায় মেয়েটি শুধু পাগলের মতো ঘরের সব জায়গায় পানি জমাতে শুরু করে। মনে মনে ফন্দি করে, আবার যেদিন পানি থাকবে না সেদিন সে সবাইকে দেখে নেবে একহাত। পানি সমস্যাসংক্রান্ত গল্প নিয়েই ঈদের জন্য তৈরি নাটক পানি। মতি নন্দীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন রুপক রায়। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নাটকে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম। স্বামী ফজলুর রহমান বাবু।