পানির নিচে ‘অ্যাভাটার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন অ্যাভাটার ছবির পরিচালক জেমস ক্যামেরন। ছবিটির সিক্যুয়েলে থাকবে পানির নিচের অসাধারণ কিছু দৃশ্য। যেখানে অ্যাভাটারের আশ্চর্য জগৎ প্যান্ডোরা বানানো হয়েছিল, সেখানেই এখন থাকছেন ক্যামেরন। সেখানে বসেই পরিকল্পনা করছেন পরের ছবির। চিত্রনাট্য তৈরির কাজ চলছে এখন। আগের ছবিতে প্যান্ডোরার যে গভীর সমুদ্র দেখানো হয়েছিল, সেটাই আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে সিক্যুয়েলে বলে জানিয়েছেন প্রযোজক জন ল্যানডিউ। ২০১৫ সালে মুক্তি পেতে পারে ছবিটি। আইএনএস।