পান্নালাল ঘোষের জন্মশতবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের বিশিষ্ট পণ্ডিত পান্নালাল ঘোষের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আর্ক ফাউন্ডেশন ও গ্রেট হেরিটেজ ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে গতকাল ছিল রুচিরা পান্ডা ও পণ্ডিত নিত্যানন্দের পরিবেশনা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এরপর মঞ্চে আসেন শিল্পী রুচিরা পান্ডা। কোটালি-ঘরানার এ শিল্পী বেশ কিছুক্ষণ সংগীত পরিবেশন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর সৃষ্ট সেনিয়া-ঘরানার শিল্পী পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর বাঁশিতে পরিবেশন করেন বেশ কিছু রাগ।