পান্নালাল ঘোষের জন্মশতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত পান্নালাল ঘোষ ১৯১১ সালের ৩১ জুলাই বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে জন্ম নেওয়া এই শিল্পী সারা উপমহাদেশে খ্যাতিমান হয়েছিলেন সংগীত সাধনায়। আজ তাঁর জন্মশতবার্ষিকী। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শনিবার ছিল এ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আর্ক ফাউন্ডেশন গ্রেট হেরিটেজ ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে গতকাল দ্বিতীয় দিনে ছিল পণ্ডিত ধ্রুব ঘোষ, তুলিকা ঘোষ এবং বাংলাদেশের শিল্পী তৌফিক নেওয়াজ ও তৌকির রাশেদ নেওয়াজের পরিবেশনা।অনুষ্ঠানে ধ্রুব ঘোষ সারেঙ্গিতে ধ্রুপদি সংগীত পরিবেশন করেন। পণ্ডিত নিখিল ঘোষের মেয়ে তুলিকা ঘোষ শোনান রাগসংগীত। এ ছাড়া তৌফিক নেওয়াজ ও তৌকির রাশেদ নেওয়াজ বাঁশিতে পরিবেশন করেন আলাপ।প্রসঙ্গত, ১৯৬০ সালের ২০ এপ্রিল দিল্লিতে পণ্ডিত পান্নালাল ঘোষ পরলোকগমন করেন।