পাপারাজ্জির উপকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপারাজ্জিরা হলেন নচ্ছার। তাঁদের কারণে তারকাদের অস্বস্তির শেষ নেই। পাপারাজ্জি-তারকাদের হাতাহাতির ঘটনাও প্রায়ই শোনা যায়। এই তো সেদিনই খবর এল, নিকোল কিডম্যানকে নাকি রীতিমতো ভূপাতিত করেছেন এক ফ্রিল্যান্স আলোকচিত্রী। ওই আলোকচিত্রীর বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছেন কিডম্যান। তবে পাপারাজ্জিরা যে শুধু তারকাদের অনিষ্টই করেন, তা কিন্তু নয়। হিউ জ্যাকম্যান যেমন এক পাপারাজ্জির কথা আজও ভুলতে পারেন না। সেই পাপারাজ্জিটি যে সিডনির সৈকতে হারিয়ে যাওয়া জ্যাকম্যানের ছেলে অস্কারকে খুঁজে বের করে দিয়েছিলেন। অবশ্য তাই বলে পাপারাজ্জিরা তাঁর পিছু নিলে হাসিমুখে সেই যন্ত্রণা জ্যাকম্যান সহ্য করেন, তাও কিন্তু নয়। বরং এটা যে বিরক্তিকর, সেটা বেশ জোরের সঙ্গেই বলেছেন তিনি।
রা হা, সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই