পাপিয়া আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছর চারেক পর আবার আমার একক অ্যালবাম বের হয়েছে। নাম পূর্ণ চাঁদের মায়া। মাঝে অবশ্য সাদি মহম্মদের সঙ্গে একটি দ্বৈত শিল্পীর অ্যালবাম বেরিয়েছিল—চাঁদ উঠেছিল গগনে। একক অ্যালবাম যেহেতু অনেক দিন পর বের হয়েছে, তাই খুব ভালো লাগছে।’ বললেন পাপিয়া সারোয়ার। এ সপ্তাহে জি-সিরিজ থেকে বেরিয়েছে তাঁর একক গানের অ্যালবাম পূর্ণ চাঁদের মায়া। অ্যালবামের গানগুলো প্রসঙ্গে পাপিয়া সারোয়ার বললেন, ‘এখানে আমি ১৪টি গান গেয়েছি। গানগুলো গীতবিতানের বিভিন্ন পর্যায় থেকে নেওয়া হয়েছে। সব কটিই আমার খুব পছন্দের গান। কিছু গান অনেক দিন আগে খুব গাইতাম; ইদানীং তেমন গাওয়া হয় না, তেমনই কিছু গান এবার গেয়েছি।’অ্যালবামটির সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।