পাপেটিয়ার খুঁজছে সিসিমপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির জনপ্রিয় শিশুতোষ টিভি সিরিজ ‘সিসিমপুর’-এর সপ্তম বছরের নির্মাণ পর্ব শুরু হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় পাপেট অভিনয়। এই পাপেট অভিনয়ের শিল্পী বা পাপেটিয়াররা ‘সিসিমপুর’ সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘সিসিমপুর’ অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান ‘নয়নতারা কমিউনিকেশনস’ অভিনয়, নাচ, গান বা আবৃত্তিতে পারদর্শী ছেলেমেয়ে খুঁজছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে পাপেটিয়ার হিসেবে নিযুক্ত করা হবে।৩১ মে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হবে। যোগাযোগের ঠিকানা: নয়নতারা কমিউনিকেশনস, বাড়ি ৫৩, সড়ক ৭/বি, ব্লক এইচ, বনানী, ঢাকা। মুঠোফোন নম্বর ০১৭৫৬৯৬৮৫৪৯। বিজ্ঞপ্তি।