পাবনা ড্রামা সার্কেলের ৩১ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার অন্যতম নাট্যসংগঠন পাবনা ড্রামা সার্কেল প্রতিষ্ঠার ৩১ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে নাটক আগুনমুখা মঞ্চস্থ করেছে।মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ড্রামা সার্কেলের নির্দেশক দোলন আজিজ ও ফিরোজ খোন্দকার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন মজুমদার, মারুফ আহম্মেদ, ওহিদুল কায়সার, মুস্তাফিজুর রহমান, সিনথিয়া রহমান, রকিব শান্ত, শিশির ইসলাম, আমিনুল হক, সাইফুল আজম ও রকিব শান্ত। ‘আসুক প্রণত প্রস্তুতি মম হূদয়ে হূদয়ে’ স্লোগান নিয়ে পাবনা ড্রামা সার্কেল মাসব্যাপী ৩১ বছর পূর্তি অনুষ্ঠান শুরু করেছে।