পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে পাবনায় সপ্তাহব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের আবদুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন আমজাদ হোসেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম সাইদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের সদস্যসচিব রামদুলাল ভৌমিক।আলোচনা শেষে সুচিত্রা সেন অভিনীত পথে হলো দেরী চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসব চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।