পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদ্যাপন করা হলো সুচিত্রা সেনের জন্মদিন। গতকাল মঙ্গলবার ছিল সুচিত্রা সেনের ৭৯তম জন্মদিন। আলোচনা সভায় বক্তারা পাবনায় সুচিত্রার পৈতৃক বাড়িটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে বেলা ১১টায় পাবনা টাউন বালিকা বিদ্যালয়ে সুচিত্রা সেনের প্রতিকৃতি উন্মোচন ও কেক কাটা হয়।একই সময়ে জেলা প্রশাসনের আয়োজনে শহরের দিলালপুর মহল্লায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে (বর্তমান ইমাম গাজ্জালী ইনস্টিটিউট) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র সাগরিকা প্রদর্শন করা হয়।রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুচিত্রা সেনের এক সময়ের সহপাঠী মিলন দে।