পাভেল ইসলাম ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধশত রজনীর পথে ‘সময়’-এর শেষ সংলাপ নাটকটি। ৯ ফেব্রুয়ারি চাঁদপুরে নাটকটির প্রদর্শনী হবে। তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এই নাটকে সুলতান চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনসুলতান চরিত্রটিতে দর্শকের সাড়া কেমন?নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী ছিলাম। যতটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি দর্শক-প্রতিক্রিয়া পেয়েছি। আমার দল এবং সাধারণ দর্শক সুলতান চরিত্রটি প্রশংসা করেছেন। পুরো নাটকটি নিয়ে দর্শক-প্রতিক্রিয়া কেমন?নাটকটির পাণ্ডুলিপি, চরিত্র ও ঘটনার বিন্যাস, উপস্থাপন আঙ্গিক, নির্দেশনা, মঞ্চ স্থাপনা, আলো, আবহ সংগীত, পোশাক, মেকআপ, সর্বোপরি অভিনয়—সবকিছুই ভালো হয়েছে। ফলে প্রতিটি প্রদর্শনীতেই প্রচুর দর্শক সমাগম হচ্ছে। শুধু দেশেই নয়, দেশের বাইরে একাধিক প্রদর্শনী হয়েছে। দেশের বাইরে কোথায় কোথায় প্রদর্শনী হয়েছে?নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় কলকাতার মিনার্ভা থিয়েটার হলে ২৮ ডিসেম্বর ২০০৯ সালে। প্রথম প্রদর্শনীর পরের দুই বছর নাটকটি সেখানে বিভিন্ন উৎসবে আমন্ত্রণ পায়। এ ছাড়া পশ্চিমবঙ্গের বহরমপুর ও নদীয়ায় নাটকটির প্রদর্শনী করেছি। বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এর প্রদর্শনী হয়েছে। ৯ ফেব্রুয়ারি নাটকটি নিয়ে চাঁদপুরে যাচ্ছি আমরা। থিয়েটারে কখন যোগ দিলেন?আমার শুরুটা হয়েছিল ১৯৯৪ সালে জেন্টেলম্যান রেপার্টরি থিয়েটারের মাধ্যমে। মাঝে কিছু সময় ‘ড্রামা সার্কেল’-এর সঙ্গেও যুক্ত ছিলাম। দলটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ১৯৯৭ সালে আমি ‘সময়’-এ যোগ দিই। সেই হিসেবে আগামী বছর আমার থিয়েটার চর্চার ২০ বছর পূর্তি হতে যাচ্ছে।থিয়েটার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?থিয়েটার নিয়ে আমার অনেক স্বপ্ন। এ দেশে একদিন পেশাদারি থিয়েটার চর্চার বিকাশ ঘটবে। মানুষ থিয়েটার নিয়ে আরও গভীরভাবে ভাবতে শিখবে। থিয়েটারকে ধারণ করতে হলে এর সঙ্গে যুক্ত থাকতে হবে—এর কোনো বিকল্প নেই। থিয়েটারের মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা প্রতিষ্ঠিত হয়। তাই এ জায়গাটিতে সারা জীবন কাজ করে যেতে চাই।