পাভেল রহমানের বইয়ের মোড়ক খোলা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আলোকচিত্রী পাভেল রহমানের সাংবাদিকতায় আমার সুখস্মৃতি বইটির মোড়ক খোলা হলো। দেশের ইতিহাসের বর্ণাঢ্য সময়ের নানা আলোকচিত্র ফ্রেমবন্দী করেছেন এই আলোকচিত্রী। তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘পাভেল রহমানের ৬১তম জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ’। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি।