পায়রার শুটিংয়ে মালয়েশিয়া গেলেন ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পায়রা’ ছবির শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়ায় গেলেন চিত্রনায়ক ইমন। জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, পুত্রজায়াসহ বিভিন্ন লোকেশনে ‘পায়রা’ ছবির কয়েকটি গানের শুটিং করা হবে। এছাড়া ‘পায়রা’ ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজও এসময় করা হবে। ইমন বলেন, ‘পায়রা ছবির গল্পের প্রয়োজনেই আমাকে মালয়েশিয়ায় যেতে হচ্ছে। চমত্কার একটি গল্প আছে এ ছবিতে। আমার বিশ্বাস, সবাইকে ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ইমন ছাড়াও ‘পায়রা’ ছবির শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়ায় গেছেন ছবির অন্য দুই প্রধান অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও নবাগত দীপালি। ‘পায়রা’ ছাড়াও বর্তমানে বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন ইমন। এসব ছবির মধ্যে রয়েছে ‘ভুল যদি হয়’, ‘কোথায় আছ, কেমন আছ’, ‘জান’, ‘অবুঝ ভালোবাসা’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’, ‘পরবাসিনী’, ‘এমনও তো প্রেম হয়’, ‘জোনাকির আলো’, ‘পদ্ম পাতার জল’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ প্রভৃতি। এছাড়া ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ইমন অভিনীত ‘এই তো ভালোবাসা’ ছবিটি। ছবিতে ইমন ছাড়াও অভিনয় করেছেন নিরব, নিপুণ ও সিদ্দিক।