প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগের আয়োজনে শুরু হলো চার দিনের ‘পারফরম্যান্স আর্ট সপ্তাহ’। গতকাল মঙ্গলবার থেকে ২০ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে ভিজ্যুয়াল শিল্পের এই আয়োজন। উদ্বোধনী দিনের শিল্পীরা ছিলেন পলাশ ভট্টাচার্য, জয়দেব রওজা, জুয়েল এ রব এবং হাসনা হেনা।
পারফরম্যান্স আর্ট সপ্তাহের শেষে ২০ জন শিল্পীর কাজ নিয়ে ৬ জানুয়ারি শুরু হবে দুই মাসব্যাপী প্রদর্শনী। ৩০ ডিসেম্বর শেষ হবে শিল্পকর্মের এই আয়োজন।