পারভেজের ‘মেঘের চাদর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যাবি যদি চলে দূর অজানায়’ গানটি দিয়ে শ্রোতাদের কাছে খুব পরিচিতি পেয়েছিলেন পারভেজ। এবার ঈদে আসছে এই শিল্পীর দ্বিতীয় অ্যালবাম। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে অ্যালবামের নাম, মেঘের চাদর। পারভেজ জানান, দুই বছর পর আসছে তাঁর নতুন একক অ্যালবাম। সাতটি গানের কাজ একেবারেই শেষ।মেঘের চাদর অ্যালবামের জন্য গান লিখেছেন মাসুদ হাসান উজ্জ্বল, কুমার উজ্জ্বল, শোয়েব, রাসেল ও’নীল এবং পারভেজ নিজেই। পারভেজ বললেন, ‘এবার পুরো অ্যালবামে সুফি ধারাকে খুব বেশি প্রাধান্য দিয়েছি। এর সঙ্গে থাকছে রক, জ্যাজ ও ব্লুজের মিশ্রণ।’